1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জের মিঠামইনে দৃষ্টি উন্নয়ন সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার তত্বাবধানে কিশোরগঞ্জের মিঠামইনের ঘাগড়া নাফেউল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ও মসজিদ কমিটির ব্যবস্থাপনায় ও সহযোগিতায় “গ্রামীণ হতদরিদ্র অবহেলিত অস্বচ্ছল জনগোষ্ঠীর চক্ষু সেবার ব্রতকে” সামনে রেখে বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) সকাল ৯টায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়ার ইউনিয়নের নাফেউল উলুম হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং উদ্বোধন করেন দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) ঢাকা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী বলেন, চল্লিশোর্ধ্ব যেকোন ব্যক্তির চোখে ছানি পড়ার কারণে অন্ধত্ববরন করায় চোখে দেখতে পাননি। ছোট্ট একটি উদ্যোগ নিলেই দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এ চক্ষু শিবিরের আয়োজন করেছেন।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় অর্থের অভাবে অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা নিতে পারেনি। তাই বিনামূল্যে এ চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং। প্রত্যাশা করছি এ চক্ষু শিবিরের উদ্যোগে অনেকেরই দৃষ্টিশক্তি ফিরে পাবে। তাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে পরিচালিত হবে। চোখ মানুষের অমূল্য সম্পদ। যে কোনো ব্যাক্তি একবার অন্ধত্ববরন করলে তা আর ফিরিয়ে আনা যায়না। তিনি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সবাই ধৈর্যের সঙ্গে চিকিৎসা ও পরামর্শ নিতে অনুরোধ জানান এবং আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ ছাড়া বাছাইকৃত রোগীদের বিনামূল্যে আসা যাওয়া, থাকা খাওয়া, লেন্সসহ ছানি অপারেশন, ঔষধ ও চশমা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ক্যাম্পিংয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং কার্যক্রমে প্রায় দুই সহস্রাধিক নারী-পুরুষের চোখের চিকিৎসা দিচ্ছেন ৮ জন চিকিৎসক।

এর মধ্যে ২০৫ জন রোগীকে চোখের অপারেশনের জন্য বাচাই করা হয়েছে। বাচাইকৃত রোগীদের মধ্যে ৫০ জন করে প্রতিদিন নেয়া হবে। অর্থাৎ ১-৪ তারিখের মধ্যে ৫০ জন করে ডাঃ সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে চোখের অপারেশন করা করা হবে।

উল্লেখ্য যে এটি দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ইতিমধ্যে সাড়ে ৩৫ হাজার রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট