বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।যোগদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবাগত এসিল্যান্ড আবু বকর সিদ্দিক বিদায়ী কর্মকর্তা মৌমিতা গুহ ইভার স্থলাভিষিক্ত হলেন।
আবু বকর সিদ্দিক ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়।
নতুন দায়িত্ব গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক বলেন, “উপজেলা এসিল্যান্ড অফিসকে দালাল ও প্রতারণামুক্ত রাখতে কাজ করব। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম অগ্রাধিকার।” এ সময় তিনি বাজিতপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।