1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাছেল, ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে অবৈধভাবে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) ধারায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২ টায় ইটনা পূর্বগ্রাম মোল্লা পাড়া উর্বর কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ইটনা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন: ১। রুবায়েত হোসেন, পিতা: হারুন অর রশিদ, জেলা: মুন্সিগঞ্জ, ২। মোঃ আব্দুল্লাহ, পিতা: আবু বক্কার সিদ্দিক, উপজেলা: তাড়াইল, ৩। ফরহাদ মিয়া, পিতা: মোঃ সোনালী মিয়া, উপজেলা: তাড়াইল, ৪। মোঃ নোমান, পিতা: মৃত জয়নাল, উপজেলা: তাড়াইল, ৫। মারফত আলী, পিতা: মৃত মোঃ হাসান আলী, উপজেলা: মিটামইন, ৬। সুমন মিয়া, পিতা: গিয়াস উদ্দিন, উপজেলা: কিশোরগঞ্জ সদর বলে জানা যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান, এসময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সার্কেল এএসপি মোঃ শহীদুল হক, ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল ও এস আই সিহাবসহ পুলিশ টিম।

ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান বলেন, উর্বর কৃষি ও নিচু জমি থেকে সরকারি নিদের্শনা ছাড়া বালু, মাটি উত্তোলন করা আইনত দন্ডিত অপরাধ। আমরা উপজেলা প্রশাসন এই অভিযান চলমান রেখেছি। অভিযনে ২ টি বেকু জব্দ করা হয় এবং দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট