1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল প্রতিপাদ্য ছিল, “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে সোমবার (১লা) ডিসেম্বর সকাল ১০ টায় কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।

বিশেষ অতিথি বিআরটিএ কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, জেলা সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন শোকরানা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

একি সময়ে যাত্রী চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে নিসচা’র সৃষ্টি ও বিগত দিনের প্রশংসনীয় কার্যক্রম তুলে ধরে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানান।

এসময় নিসচা জেলা ও উপজেলা কমিটির সকল সদস্য এবং জেলা রোভার স্কাউটের সদস্যগণ উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট