নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মেম্বারের জায়গা দখল, হয়রানি, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় কাস্তল ইউনিয়নের আনন্দ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনের আয়োজন করে কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউপি সদস্য জামাল মেম্বারের সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে কুতুবউদ্দিনেট পরিবারসহ একটি মহল দীর্ঘদিন ধরে তার জায়গা দখলের চেষ্টা, হয়রানি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামাল মেম্বারের স্ত্রী তাছলিমা আক্তার (৫৫), বৃদ্ধ মা খোদেজা খাতুন (৮০), মেয়ে
বৃষ্টি আক্তার (২৫), রফিকুল ইসলাম (৫০),
কাজল ভূইয়া (৪৫), মঙ্গু ভূইয়া (৫৫) প্রমূখ।
বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবৈধ দখল বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় অসংখ্য এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।