1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৭নং খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ (ইতালি) যাত্রার অভিযোগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে- চেয়ারম্যান আনোয়ার হোসেন খান কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশে গমন করায় প্রশাসনিকভাবে এটি আইনবহির্ভূত কাজ। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪(৪)(জ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এদিকে, চেয়ারম্যানের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অসঙ্গতির অভিযোগ উঠেছিল। স্থানীয়দের দাবি-আব্দুল্লাহপুর পুরান বাজার এলাকার কালনি নদীর পাড় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন, নদীর তীর ভাঙন বৃদ্ধি এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। এসব অভিযোগের বিষয়েও স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় তদন্ত পরিচালনা করেছে বলে জানা গেছে।

পৃথক আরেকটি আদেশে চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে চূড়ান্ত অপসারণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জেলা প্রশাসক, কিশোরগঞ্জের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন ও নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট