1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে-কিশোরগঞ্জে আবু হানিফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আজ বৃহষ্পতিনার (২১ই আগষ্ট) বিকেলে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। মানুষ রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষ চায়, মানুষ নতুন নেতৃত্ব চায়। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের ইতিবাচক সাড়া রয়েছে নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদের প্রতি আগ্রহ আছে। সামনের নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আমাদের ভোট দিবে। এই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা দেখা যাচ্ছে না।

এমন অবস্থায় নির্বাচন হলে আওয়ামিলীগ আমলের মতই হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন করা।

ড.ইউনুস আন্তর্জাতিক ভাবে সম্মানিত ব্যক্তি। নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক অঙ্গনে ড.ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।তাই যেকোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, গণনেতা সেলিম খান, আরমান, আকরাম, শফিকুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট