1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

অষ্টগ্রাম উপজেলায় দায়িত্ব পালন শেষে বদলী জনিত বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. দিলশাদ জাহান। তাঁর বিদায়ের মুহূর্তে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আবেগ, কান্না এবং শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো উপজেলা পরিষদ চত্বর।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনওকে ঘিরে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। দীর্ঘদিনের পরিচিত প্রশাসনিক কর্মকর্তা প্রিয় ইউএনওকে বিদায় জানাতে অনেকেই নাগরিক দায়িত্বের মধ্যেও সময় বের করে ছুটে আসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দিলশাদ জাহান তাঁর দায়িত্ব পালনকালে নিষ্ঠাবান ও কর্মনিষ্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, সামাজিক সমস্যা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সাধারণ মানুষের সেবার ক্ষেত্রে তিনি সরাসরি কাজ করে মানুষের আস্থা অর্জন করেছিলেন।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে দিলশাদ জাহান বলেন, “অষ্টগ্রাম আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়-একটি পরিবার। এখানকার মানুষের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখবো।”

এ কথা বলতে বলতে তাঁর চোখে পানি চলে আসে। উপস্থিত অনেককেই আবেগ সামলাতে দেখা যায়।

বিদায় অনুষ্ঠান শেষে ফুলের তোড়া, শুভেচ্ছা স্মারক ও আন্তরিক ভালোবাসায় সিক্ত হন ইউএনও দিলশাদ জাহান। বিদায়ের মুহূর্তে বহু মানুষের চোখে পানি ঝরতে দেখা যায়, যা তাঁর প্রতি সাধারণ মানুষের আন্তরিকতারই বহিঃপ্রকাশ।

উপজেলার সচেতন মহল আশা করছে- যেখানেই দায়িত্ব পালন করুন না কেন, তিনি মানুষের সেবায় তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রাখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট