1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইল বাজারে যানজট নিরসনে অভিযান, ব্যবসায়ী-চালকদের জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর বাজারের মূল সড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী।

আজ সোমবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় তাড়াইল সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী।

এসময় বাজারের মূল সড়কে কাঁচা বাজার বসানো ও নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে যানজট সৃষ্টি করার অপরাধে সাত জনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে সহযোগিতা করেন এস আই নাহিদ হাসানসহ তাড়াইল থানা পুলিশের একটি টিম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাড়াইল সদর বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের রাস্তার ওপর কাঁচা বাজার এবং নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানোর অপরাধে ৫ হাজার ৫০০ টাকা সাতজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

এ সময় জরিমানার পাশাপাশি ব্যবসায়ী ও চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, বাজারের মূল সড়কের মাঝে কাঁচা বাজার ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়। যার কারণে উপজেলার এই প্রধান বাজারটিতে বিরাট যানজটের সৃষ্টি হয়। এতে করে বাজারে আসা লোকজনের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী ব্যবসায়ী ও চালকদের জরিমানা করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট