1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জে হোটেল থেকে যুবকের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত হোটেল গোল্ডেন পার্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া মো. নাহিদ খান অভি (৩৪) জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আবদুল হক খানের ছেলে বলে জানা যায়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি গোল্ডেন পার্ক হোটেলে গিয়ে একটি কক্ষ ভাড়া নেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে কক্ষটির ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। এসময় মরদেহের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। মারা যাওয়া যুবকের সঙ্গে থাকা পরিচয়পত্রে ঠিকানা দেখে স্বজনদের খবর দেওয়া হয়।

ওসি জানান, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট