মোঃ মিজানুর রহমানঃ
কিশোরগঞ্জে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে অত্র স্কুল এন্ড কলেজে এ ব্যতিক্রমী ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ শহিদুল হক।
মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক ডেন্টাল সার্জন ডাঃ মোঃ জিয়া উদ্দিন টিটু, শফিউল আলম বুলবুল।
প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের পরিচালক আনোয়ার জাহান ববিন, সাইফুল ইসলাম রতন। শত শত ছাত্র -ছাত্রী, অভিভাবকসহ বিশিষ্ট গন্যমাণ্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তিনটি গ্রুপে জুনিয়র ৪র্থ ও ৫ম শ্রণীর শিক্ষার্থী বিষয়বস্তু ছিল Technology is the blessing of our life, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিষয়বস্তু ছিল Family is the source of education, সিনিয়র গ্রুপ ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী বিষয়বস্তু ছিল Cultural practices are better than sports practices. এ তিনটি গ্রুপে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।