1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কটিয়াদীতে জাসাসের কর্মী সম্মেলন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
  1. স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জাসাসের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কর্মী সম্মেলন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন ও নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা জাসাসের আহবায়ক আ. রউফ খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান জীবন ও সদস্য আবু নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড. মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা জাসাসের আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব জহিরুল ইসলাম হিমেল, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হান্নান, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক এড. আবু বাক্কার ছিদ্দিক মিলন, যুগ্ম-আহবায়ক মো: সুলতান মাহামুদ, কিশোরগঞ্জ সদর উপজেলা জাসাসের আহবায়ক মো. আরিফুল ইসলাম রতন, পাকুন্দিয়া উপজেলা জাসাসের আহবায়ক আকরাম হোসেন কাজল, পাকুন্দিয়া পৌর জাসাসের আহবায়ক মো. শামীম আহমেদ, হোসেনপুর উপজেলা জাসাসের সভাপতি আল মাসুদ সোহাগ, পাকুন্দিয়া উপজেলা জাসাসের সদস্য সচিব মো: আনিসুজ্জামান বাচ্চু প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট