1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সহ সকল সম্প্রদায় সঠিক অধিকার পাবেঃ মাওলানা মামুনুল হক

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সহ সকল সম্প্রদায় তাদের সঠিক অধিকার পাবে। কখনো তাদের কোন কিছু নিয়ে চিন্তা করতে হবেনা বরং তাদের অধিকার যারা হরণ করেছে সেগুলো পাই পাই করে আদায় করে দেওয়া হবে।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও খেলাফত প্রতিষ্ঠার দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশের অতীত ইতিহাস হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার ইতিহাস। একদল মানুষ রয়েছে, হিন্দুদের রাতে ছোবল মারতো আর দিনে ওঝা হয়ে ঝাড়তো। এরাই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে।’

তিনি আরো বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। কিন্তু একশ্রেণির মানুষ চায় বিগত দিনে যেমনিভাবে একটি দল একটি পক্ষ ক্ষমতাকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কয়েম করেছিলো। আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী ১৫ বছর পালাবদল করে আবার নতুন করে ক্ষমতা আগলে রাখতে চায়।’

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ‘যারা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক হিস্যা দিতে চায়না। শুধুমাত্র একদলীয় ব্যাবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা দেশে নতুন করে ফ্যাসিবাদ বাস্তবায়নের চেষ্টা করছে। বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে নতুন কোন ফ্যাসিবাদের হাতে তাদের স্বাধীন বাংলাদেশের মাটি ইজারা দেওয়ার জন্য নয়।’

মাওলানা মামুনুল হক আরো বলেন, আগামীর নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন। তাতে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানাই। দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য রাজনৈতিক একাধিক দলসমূহের পক্ষ থেকে ঐকবদ্ধ একক প্রার্থী যাকেই ঘোষণা করা হবে তাকেই সবাই মিলে বিজয় নিশ্চিত করতে হবে।’

কটিয়াদী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক রাশিদীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফজলুর রহমান।

গণসমাবেশে দলীয় নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট