বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর দিনব্যাপী ‘স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনিক (সম্প্রসারিত) ভবণ হলরুমে সভাপতিত্ব করেন, এসএডিএফ জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) অষ্টগ্রাম শাখা আয়োজিত কর্মশালায়, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক সুবিধাভোগী অংশগ্রহণ করেন।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) মামুন মজুমদার ও
এসডিএফ আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ময়মনসিংহ অঞ্চল ডা. আহমেদ তাকি তাহমিদ।
এসডিএফ লাইভলিহুড জেলা কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায়, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে এসডিএফের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা কর্মকর্তা এমআইএস, এসডিএফ মো. মনিরুল ইসলাম।