1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন গঠিতঃ আহবায়ক হাবিব, সদস্য সচিব আঃ করিম

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন গঠনকল্পে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) জেলা খুচরা সার ব্যাবসায়ি এ্যাসোসিয়েশন নামে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জ ডক্টর্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে এ আলোচনা সভা ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি তারিক আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান, সহ সভাপতি আসাদুজ্জামান ফারুক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য কাজল মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, দৈনিক উজান ভাটি সম্পাদক খায়রুল ইসলাম ভূইয়া প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন-সংস্কারের নামে নতুন সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ও ২৫% কমে সরবরাহের কারণে মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিসিআইসি অনুমোদিত ডিলাররা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

১৯৯৫ সালে ২ লক্ষ টাকা নিরাপত্তা জামানত প্রদান করে এ ব্যবসায় যুক্ত হওয়া ডিলাররা এখন পর্যন্ত দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। নতুন নীতিমালা অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক ডিলার নিয়োগ বাস্তবসম্মত নয়। এতে একজন ডিলারকে তিনটি বিক্রয়কেন্দ্র ও গুদাম স্থাপন করতে হবে। যা অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে ব্যবসাকে অলাভজনক ও অনিরাপদ করে তুলবে। এতে সার সরবরাহ ব্যাহত হলে কৃষকেরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
২০০৯ সালের বিদ্যমান নীতিমালা অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় কখনো সার সংকট দেখা দেয়নি। বরং তারা সরকারি নির্ধারিত মূল্যে সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছেন। নতুন নীতিমালায় মাঠপর্যায়ে সার সংকট ও বিশৃঙ্খলা দেখা দিলে এর দায় সরকারকেই বহন করতে হবে। নতুন নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে আদালতে রিট আবেদন করা হয়েছে, আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যেই শুনানির মাধ্যমে একটা ফায়সালা হবে।
আলোচনা শেষে মো: হাবিবুর রহমানকে আহ্বায়ক ও মো: আ: করিম কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা খুচরা সার ব্যাবসায়ি এ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।ম এসময় জেলার প্রতিটি উপজেলার খুচরা সার ব্যাবসায়ি ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট