1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জ-১ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স”

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) সংসদীয় আসন-১৬২ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হিসেবে উৎসব মুখর পরিবেশে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিনে তিনি দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ সময় তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচনকালীন কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটওয়ারী ও সেক্রেটারি ডা. তাসনিম জারা।

রাজনৈতিক, সামাজিকভাবে সুপরিচিত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে ফয়সাল প্রিন্স দীর্ঘদিন ধরে সক্রিয়। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি অসহায় মানুষের সেবায় দীর্ঘদিন কাজ করে আসছেন।

শিক্ষাজীবনে তিনি মার্কেটিং এ স্নাতক (বিবিএ) সম্পন্ন করেন ও পরবর্তীতে মার্কেটিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

মো. ফয়সাল প্রিন্স জানান, এলাকার মানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষার প্রসার, খেলাধুলার বিকাশ এবং যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নেয়া এবং কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দলীয় মনোনয়ন ও জনগণের সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-১ আসনকে একটি মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। কিশোরগঞ্জ রাজনীতির উর্বর ভূমি হিসেবে পরিচিত থাকলেও কিশোরগঞ্জের জনগণ যেভাবে উন্নয়নের স্বাদ থেকে বঞ্চিত ছিল তার ধারা ভেঙ্গে কিশোরগঞ্জকে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ দেন ।

তার পাশাপাশি কিশোরগঞ্জের গ্রামীণ অঞ্চল গুলোর কৃষিকে সমৃদ্ধ ও শিক্ষায় শহর হিসেবে গড়ে তুলবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট