1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলে জামায়াত প্রার্থী ডা.জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

তাড়াইল প্রতিনিধিঃ

দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আড়াইউড়া মোড়ে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক নারী-পুরুষ মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

স্থানীয়দের মাঝে এমন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকার যুবক মাহবুব আলম কিবরিয়া বলেন, এরকম একজন বড় মাপের ডাক্তার আমাদের গ্রামে এসেছেন, এটাতো আমাদের ভাগ্য। এমন ডাক্তার পেয়ে এলাকাবাসী খুবই উপকৃত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী জোবায়ের আহমেদ বলেন, মেডিকেল ক্যাম্পের কারণে মানুষের মধ্যে ইতিবাচক সারা বেড়েছে। এলাকায় এ ধরনের উদ্যোগ জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে।

ডা. কর্নেল জেহাদ খানের নেতৃত্বে ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন আব্দুল হামিদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শাকিল, গাইনী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শিখা, ডা. তাসলিমা, ডা. ফয়সাল আহমেদ, ডা. লুবনা, ডা. ঐশী, ডা. বায়েজিদসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ডা. আবদুল্লাহ আল নোমান।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ভূঁইয়া, সেক্রেটারি এম.কে মাসুদ, তালজঙ্ঘা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আসাদুল্লাহ গালিবসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, গ্রামীণ স্বাস্থ্যসেবায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাধারণ মানুষরা উপকার পেয়ে থাকেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট