1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কুলিয়ারচরে জিয়া পরিষদের অফিসে আগুন, থানায় মামলা

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন জিয়া পরিষদের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী নতুন বাজারস্থ জিয়া পরিষদে এ ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে জিয়া পরিষদের দু’চালা টিনশেড অফিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এঘটনায় ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ ১৬ নভেম্বর রোববার ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাসেল মিয়া বাদী হয়ে ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেনু মিয়া’কে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ০৯।

মামলাতে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জিয়া পরিষদে আগুন ধরিয়ে দেয়।
এসময় জিয়া পরিষদের দু’চালা টিনশেড ঘর, এলইডি টিভি, নেতৃবৃন্দের ছবিসহ আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মামলা রুজু হওয়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হেলাল উদ্দিন পিপিএম বলেন, জিয়া পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট