1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ড. এম ওসমান ফারুক এর সাথে করিমগঞ্জ-তাড়াইলের নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

করিমগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক’র সাথে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল)’র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্দিরা রোডের হোটেল শুকতারায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ অন্যান্য দলের লোকজনের সাথে আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনরূপ প্রতিহিংসা থাকবে না।

করিমগঞ্জ তাড়াইলের সকল মানুষের কল্যাণের জন্য আমি বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম। আজীবন সকলের কল্যাণের জন্য কাজ করতে চাই। মতবিনিময় সভায় তার স্ত্রী রানা ফারুক, চাচাতো ভাই মিসবাহ উদ্দিন টুটুল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে মিথ্যা যুদ্ধপরাধ মামলায় অভিযুক্ত হয়ে তাকে দীর্ঘ আট বছর প্রবাসে থাকতে হয়েছে। ৫ আগস্ট পটপরিবর্তনের পর গত বছর অক্টোবরে তিনি দেশে ফেরেন।

গত ৩রা নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ- তাড়াইল) থেকে দল তাকে মনোনয়নের জন্য নির্বাচিত করেন। ৫ নভেম্বর তিনি পুনরায় দেশে ফেরেন। দেশে ফিরে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

আগামী ১৫ নভেম্বর করিমগঞ্জ পৌর বিএনপির আয়োজনে করিমগঞ্জ হাইস্কুল মাঠে ও ১৭ নভেম্বর তাড়াইল উপজেলা বিএনপির আয়োজনে তাড়াইল কলেজ মাঠে সংবর্ধনা সভায় যোগদানের কথা রয়েছে।

এদিকে সংবর্ধনা ঘিরে তার নির্বাচনী এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল জানান, সংবর্ধনার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। পৌর এলাকায় প্রায় অর্ধশতাধিক গেইট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের মিলনমেলা হবে স্মরণকালের এ সংবর্ধনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট