1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আসন্ন শনিবার (১৫ নভেম্বর) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার ৭ টি ইউনিয়নের প্রতিটি কওমি মাদরাসার শিক্ষক- শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে জমায়েত হতে থাকেন।

তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের আয়োজনে দুপুর ১২ টায় গণমিছিলটি বের হয়ে ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে গণ জমায়েত হন।

তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি ও তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা ফয়েজুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মুহাদ্দিস লূৎফুর রহমানের পরিচালনায় গণজমায়েতে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইমাম উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি ও মাদরাসাতুল আতহার দামিহা বাজারের পরিচালক মাওলানা জুবায়ের আহমাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দীন, জাওয়ার ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়ার শায়খুল হাদীস মুফতী মুসলেহ উদ্দিন, মুহতামিম মাওলানা মুস্তফা হোসাইন, মোজাফরপুর লুৎফিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দীন, গজারিয়া আতহারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক, দিগদাইড় মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, তাড়াইল বাজার সাওতুল হেরা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রউফ, তাড়া্ইল বাজার বড় মসজিদের খতীব মাওলানা এমদাদুল্লাহ, তাড়াইল উপজেলা জামে মসজিদের খতীব মাওলানা ফরীদুদ্দীন, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহীম, মাওলানা শাহজাহান।

এছাড়াও তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট