1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা আশিলা বেগম (৬৭) খুন হয়েছেন।

শুক্রবার (৩১অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশিলা বেগম ওই গ্রামের মৃত শামছু মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা করছে ।

আজ শনিবার (১ নভেম্বর) তাড়াইল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশিলা বেগমের চার ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিন (৩০) মানসিক ভারসাম্যহীন। ৫-৬ বছর ধরে তাকে পায়ে শিকল বেঁধে ঘরের ভেতরেই রাখা হতো। ঘটনার রাতেও জসিমকে আগের মতো শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। রাতের খাবার শেষে আশিলা বেগম ও জসিম একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে অন্য রুমে থাকা পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখতে পান জসিমের পায়ের শিকল খুলা রয়েছে, কিন্তু সে ঘরে নেই। একই সঙ্গে আশিলা বেগমের দেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার (ওসি তদন্ত) শ্যামল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন তার মাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট