1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামের আলীনগরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর পশ্চিম পাড়ায় খালে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-মোঃ মাহিন মিয়া (৬), পিতা মোঃ মাসুক মিয়া, মোঃ মিসকাত হোসেন (৪), পিতা আবুল কালাম এবং তানিল মিয়া (৫), পিতা ছাত্তার মিয়া । তিনজনই আলীনগর পশ্চিম পাড়ার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে শিশুরা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় লোকজন ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরেক শিশুর মরদেহও উদ্ধার করেন। তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি সত্যিই মর্মান্তিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট