1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহবায়ক এ্যাড. ফয়জুল করিম (মুবিন) কে বহিষ্কার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এ্যডভোকেট ফয়জুল করিম মুবিন’কে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ পদবী থেকে বহিস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বহিস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বহিস্কারের লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট শরীফুল ইসলাম (শরীফ)।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন আপনারা সকলেই অবগত আছেন যে, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যাহার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকীর সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফয়জুল করিম (মুবিন) দলীয় শৃংখলা পরিপন্থী বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে চালিয়ে যাচ্ছে। যাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থি। দলীয় শৃংখলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করায় এ্যাড. ফয়জুল করিম (মুবিন)-কে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং উক্ত বহিষ্কারাদেশটি সে সহ দলীয় নীতিনির্ধারকদের অবহিত করা হইল।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, এ্যাডভোকেট শফিউজ্জামান শফি, এ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালসহ প্রিন্ট ও ইলোট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট