1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ভৈরবে উপজেলা প্রশাসনের অভিযানে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়ে ধ্বংস

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে আনুমানিক ২০লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের ভৈরব চক বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

ওই অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জয় বণিক, ভূমি অফিস, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ ভৈরব শহর ফাঁড়ির থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ ও পোনা মাছ নিধনরোধে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার বন্ধের জন্যে বৃহস্পতিবার বিকেলে ভৈরব বাজারের দুটি জালের গুদামে অভিযান চালিয়ে ২১বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।

জাল ও সুতা ব্যবসায়ী শামসুল ইসলামের গুদাম থেকে ১৮ বস্তা ও সাগর মিয়ার গুদাম থেকে ৩ বস্তা কারেন্ট জাল জব্দের পর জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ নিধন রোধে নদী ও জলাশয়ে এই অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, কারেন্ট জাল ব্যবহার, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় শামসুল ইসলাম ও সাগর মিয়ার গুদাম থেকে ২১বস্তা নিষিদ্ধ জাল জব্দ করে প্রতিজনকে ৫ হাজার টাকা করে নগদ জরিমানা করা হয়েছে।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মাছের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদ জলজ পরিবেশে দেশীয় মাছের স্বাদ উপভোগ করতে পারে। তাই প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট