1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

বাজিতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও নারী জাগরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ খলিলুর রহমানঃ বাজিতপুর থেকেঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে নারীর মর্যাদা সুরক্ষা, অধিকার-ক্ষমতায়ন বিষয়সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার দিলালপুর ইউনিয়নের বাজারসংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারীর সামাজিক মর্যাদা রক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনে ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী সৈয়দ সিরাজুল হুদার সহধর্মিণী মিসেস আয়েশা হুদা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল-এর সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, “নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তাদের মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় নারীর অধিকার রক্ষার স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই দফাগুলো বাস্তবায়ন হলে সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন তাহসিনা তাজিন হুদা, রোকসানা শারমিন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, কাজী মনজুরুল ইসলাম রোকন, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন এবং অন্যতম যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল মাহমুদ।

বক্তারা বলেন, নারী সমাজ দেশের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না। তারা সকলকে নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল নারী জাগরণ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির এক প্রাণবন্ত মিলনমেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট