নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে “সুশাসনের জন্য নাগরিক সুজন”র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি-মু আ লতিফ, সম্পাদক-প্রদীপ কুমার সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক জয়ন্ত কর। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, সহ সভাপতি এড নাসির উদ্দিন ফারুকী, মো. ফিরুজ উদ্দিন ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক শাহ এড. আশরাফ উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সভাপতি সাংবাদিক ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, কোষাধ্যক্ষ পলাশ কান্তি পাল, নারী বিষয়ক সম্পাদক আতিয়া হোসেন, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, সাংবাদিক সাদেক আহমেদ স্বপন, জি এম শফিউল আলম আরজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সচেতন নাগরিক ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ’সুজন’ ২৪ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
পরে সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মু.আ.লতিফ, সাধারণ সম্পাদক হয়েছেন সাপ্তাহিক হোসেনপুর বার্তার সম্পাদক প্রদীপ কুমার সরকার।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা কমিটির দায়িত্বশীলগণ, সুজন সদস্যগণ উপস্থিত ছিলেন।