1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জে তাড়াইলের একটি হত্যা মামলায় একমাত্র আসামীর যাবজ্জীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে আনোয়ার ফকির হত্যা মামলার একমাত্র আসামি ইসলাম উদ্দিন মেম্বারকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নিহত আনোয়ার ফকির জেলার তাড়াইল উপজেলার উত্তর ধলা গ্রামের মৃত ফজলুর রহমান ফকিরের ছেলে।

যাবজ্জীবপ্রাপ্ত ইসলাম উদ্দিন মেম্বার একই উপজেলার তেউরিয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, আসামি ইসলাম উদ্দিন মেম্বার নিহত আনোয়ার ফকিরের মামাতো ভাই। নেত্রকোনা জেলার মদন উপজেলার বালালী গ্রামের মুকসুদ আলীর ছেলে আপেল মাহমুদকে (২২) নৌবাহিনীর নাবিক পদে চাকরির দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা নেয়। পরে চাকরি না হওয়ায় ২ লাক ৫০ হাজার টাকা ফেরত দেন ইসলাম উদ্দিন মেম্বার।

২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে তেউরিয়া বাজার মোড়ের মা মেডিক্যাল হলের সামনে বাকি টাকা চাইতে গেলে আনোয়ার ফকিরকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইসলাম উদ্দিন মেম্বার। স্থানীয়রা আনোয়ার ফকিরকে তাড়াইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরের দিন নিহতের ছোট ভাই আখলাকুল ফকির বাদি হয়ে ইসলাম উদ্দিন মেম্বারকে একমাত্র আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঐ বছরে ৫ ডিসেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ তদন্ত শেষে একমাত্র আসামি ইসলাম উদ্দিন মেম্বারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট