1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ভৈরবে পাখির হাটে অভিযানঃ ২১টি পাখি উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিলেন ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব বাজারে সাপ্তাহিক হাটবারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ওই অভিযানে বন বিভাগের কয়েকজন মাঠকর্মী সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, সাপ্তাহিক বুধবারের হাটে পাখি বিক্রির সময় বিভিন্ন বিক্রেতার কাছ থেকে ৫টি কবুতর, ১টি টিয়া, ৭টি ঘুঘু ও ৮টি লাভবার্ডসহ মোট ২১টি পাখি উদ্ধার করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। ভৈরব বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২১টি পাখি উদ্ধার করি এবং পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেই।এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

তিনি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট