1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

সারাদেশেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রটারি অধ্যাপক আজিজুল হক, প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রটারি ফকির মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর (Proportional Representation) পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এগুলোই আজ গণমানুষের দাবি।

তিনি আরও বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দিবে। তাই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট