1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জ-১ আসনে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষনা করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে দলীর মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মো. মাজহারুল ইসলাম।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম বলেন, দলের সংকটময় সময়ে যে কোন কর্মসূচিতে অগ্রণি ভূমিকা পালন করেছি। বর্তমানে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পূণগঠন কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গিকার নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, ৩১ দফাই আমাদের জাতির মুক্তির রুপরেখা। এখানে আছে গণতন্ত্র, ন্যায় বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি। দলীয় মনোয়নয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে, দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিশোরগঞ্জের রাজপথে ছিলাম। তরুণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী অংশ নিয়েছি। তারপর ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতন, মামলা, জেল-জুলুম সবকিছুর মধ্যেও জনগণের পাশে থেকেছি। তাই আমার প্রার্থীতা ঘোষনা কোন উচ্চাকাঙ্খা নয়, এটি আমার জীবনের লড়াইয়ের রাজনীতির ধারাবাহিকতা, জনগনের ভালোবাসার প্রতিফলন এবং গণতন্ত্র পূনরুদ্ধারের এক অবিচল অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামন, মো. ইসমাইল হোসেন মধূ, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ কিশোরগঞ্জ জেলা এবং হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট