1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের মিঠামইনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (১৩ অ‌ক্টোবর) মিঠামইন উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মিটামইনে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনের ফটকে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেয়, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূরফনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা উবায়দুল ইসলাম অপু, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছি‌লেন মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।‌

অনুষ্ঠানে ক্লাব মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগন দূর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে মহড়া দেন।এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট