1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

সাবেক মেয়র এহসান কুফিয়া’র বাজিতপুর-নিকলীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার নিজ বাসভবন থেকে তিনি একটি বিশাল মোটরশোভাযাত্রা নিয়ে বাজিতপুর উপজেলা থানার মোড় থেকে যাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নিকলী উপজেলার সদর, দামপাড়া, মজলিশপুরসহ বিভিন্ন ইউনিয়নের বাজার ও দোকানপাটে গিয়ে লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে বিএনপির ৩১ দফা দাবি তুলে ধরেন এবং এসব বিষয়ে সবাইকে অবগত ও সচেতন হওয়ার আহ্বান জানান। এহসান কুফিয়া বলেন, “তারেক রহমান বিবিসি বাংলায় সাক্ষাৎকারে প্রমাণ করেছেন- তিনি প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচার ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আপনারা বিএনপির এই ৩১ দফা পড়ে দেখুন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি পূরণ হয়েছে কিনা তা নিজেই মিলিয়ে নিতে পারবেন।

”তিনি আরও বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশ পুনর্গঠনে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন-রাষ্ট্র মেরামতের দফা। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।

নিকলী নতুন বাজারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল তার শোভাযাত্রায় অংশ নেয়। সঙ্গে ছিলেন বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট