1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামে হোসেনিয়া মাদ্রাসা সংলগ্ন টিনশেড উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হোসেনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন টিনশেড স্থাপনা ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা সদর ইউনিয়নের হোসেনিয়া ফাজিল মাদ্রাসা এলাকার স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচি আয়োজিত করেন।

স্থানীয়রা জানায়, সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ মাদ্রাসার সংলগ্ন স্থাপনাটি ভাঙার জন্য নির্দেশ দেন। বিষয়টি জানার পর মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনের পর একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি মাদ্রাসা চত্বর থেকে শুরু হয়ে বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার উন্নয়ন তহবিলের অংশ হিসেবে প্রায় শতবর্ষ ধরে টিনশেড দোকানটি ব্যবহৃত হয়ে আসছে। দোকান থেকে আয় হওয়া অর্থ মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হতো। তারা বলেন, সরকারি জায়গা থাকলেও এটি মাদ্রাসার ব্যবহারে ছিল এবং বিষয়টি আলোচনা করে মিমাংসা করা সম্ভব। এভাবে ভাঙার মাধ্যমে কোন সমাধান হবে না এবং প্রয়োজনে অষ্টগ্রামের সকল মুসলমান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ বলেন, “মাদ্রাসার ঐতিহ্য ও স্থানীয় সম্পত্তি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। তবে মাদ্রাসার সম্পত্তির বাহিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ জেলা প্রশাসক মহোদয় আমাকে দিয়েছেন। উচ্ছেদ কার্যক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রতিবাদ স্মারক লিপি পাইনি। যদি পাই, তাহলে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষার্থী ও অন্যান্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট