1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগের সঙ্গে রাখার দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি পালিত

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির দুরভিসন্ধিমূলক প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বর শহীদ মিনারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘,রক্ত লাগলে রক্ত নে, ঢাকায় রেখে দে,’ ‘ঢাকা ঢাকা, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘,প্রয়োজনে জীবন দিব ঢাকায় থেকে যাবো,’ ‘,সরকারি মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘,পৌর মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’,’ ওয়ালী নেওয়াজ খান কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ইত্যাদি স্লোগান দেন।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়নের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নেয়ার প্রস্তাব করা হয়েছে। কিশোরগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিশোরগঞ্জবাসী সিদ্ধান্ত নিবে তারা কোন বিভাগে থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট