1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

“আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বাজিতপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরের সংবাদ সম্মেলন-

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির তাঁর বিরুদ্ধে আনা “ঘুষ লেনদেন, চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের” অভিযোগ অস্বীকার করে এক সংবাদ সম্মেলন করেছেন।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ অক্টোবর স্থানীয় কয়েকটি গণমাধ্যমে তাঁর ও তাঁর দলের নাম ব্যবহার করে ১০টি নৌকা চালকের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি অভিযোগ করে বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কখনও এমন অন্যায় কাজে জড়িত ছিলাম না।”

মনিরুজ্জামান মনির আরও বলেন, “খেয়াঘাটটি দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি গ্রামে অবস্থিত। ওই ঘাটের ইজারাদার ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম সরকার থেকে বৈধভাবে ইজারা নিয়েছেন। এই ঘাটের সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। বরং প্রকৃতপক্ষে এই ঘাটে প্রতিদিন নৌকা প্রতি দুই হাজার টাকা করে অবৈধ চাঁদা তুলছেন হেলাল খান নামের এক ব্যক্তি, যিনি এর আগেও জমি, নদী ও হাওরের প্রকল্প দখল করে ভূমিদস্যু ও জলদস্যু উপাধি পেয়েছেন।” তিনি প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সৌজন্য বজায় রেখেই আমি সব সময় দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। আমি আশা করি, গণমাধ্যমকর্মীরা যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রকাশ করবেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ দাস, সহ-সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি মোঃ আলম, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট