1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলে মাদক, জুয়া, চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে উম্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধিঃ

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে মাদক দ্রব্যের অপব্যবহার, জুয়া, চুরি প্রতিরোধে উম্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সেকান্দর নগর বাজার বণিক সমিতির আয়োজনে বাজার মাদরাসা মাঠে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ধলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালতু মিয়ার সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ ওসি সাব্বির রহমান।

তিনি বলেন, মাদক, জুয়া, চুরি কিংবা সন্ত্রাস-যে কোনো ধরনের অপরাধ সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতির। কারণ এইসব অপরাধ প্রতিরোধে পুলিশ একা নয়, সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে নৈতিকতার আলোয় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, সমাজে চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ তাড়াইল উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক নজরদারি ও অভিভাবকীয় ভূমিকা আরও জোরদার করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা জামায়াতের উলামা পরিষদের সভাপতি এম এ মান্নান, ধলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল বাতেন, সেকান্দরনগর বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল হক সহ ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে তাড়াইল উপজেলা তথা ধলা ইউনিয়ন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা। সভায় উপস্থিত স্থানীয় জনগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা আর মাদক, জুয়া কিংবা অসামাজিক কর্মকাণ্ডে কাউকে প্রশ্রয় দেবেন না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট