নিজস্ব প্রতিনিধিঃ
ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিঃ এর উদ্যোগে ও জেলা ডিপোর ব্যবস্থাপনায় পল্লী চিকিৎসকদের নিয়ে কিশোরগঞ্জে ন্যাচারাল মেডিসিন বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাত ৮ ট থেকে ১০ টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অর্ধশত পল্লী চিকিৎসক নিয়ে ন্যাচারাল মেডিসিন বিষয়ক এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
পল্লী চিকিৎসক মো. আব্দুল গনির সভাপতিত্বে ও হাকীম মো. খায়রুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স ল্যাবরেটরীজ ও অপটিমাম ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
রিসোর্সপার্সন ও বিশেষ অতিথি হিসেবে কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডেক্স ল্যাবরেটরীজ ও অপটিনাম ফার্মাসিউটিক্যালের পিএইচডি রিসার্চ ও ডেভেলপমেন্ট অফিসার ড. জাকির হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স ল্যাবরেটরীজের এডিএম মার্কেটিং মোঃ গোলাম কিবরিয়া ও হাকীম মোঃ সুলতান আহমদ।
ইনডেক্স ল্যাবরেটরীজের জেলা ডিপো ডিলার ও শাহী হোমিও হলের কর্ণধার এস এম এরশাদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে জেলার অর্ধশত পল্লী চিকিৎসক ও হাকিম-কবিরাজগণ উপস্থিত ছিলেন।