1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

“মাদকমুক্ত অষ্টগ্রাম গড়তে একসাথে সার্কেল, ইউএনও, ওসি, জনপ্রতিনিধি, রাজনীতিবিধ ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা”

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মাহবুব আলম, অষ্টগ্রাম থেকেঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদক নির্মূল ও প্রতিরোধে ঐক্যবদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টায় স্থানীয় জনগণের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উক্ত মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মোঃ শহীদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাছান বাবু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কঠোর অবস্থানে আছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা দূর করা সম্ভব নয়।”

সহকারী পুলিশ সুপার অষ্টগ্রাম সার্কেল মোঃ শহীদুল হক বলেন, “অষ্টগ্রামকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা সচেষ্ট। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, “আমরা চাই অষ্টগ্রাম হোক একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা। এজন্য প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে।”

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাছান বাবু বলেন, “ওয়ার্ডভিত্তিক সচেতনতা তৈরি করতে হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলে তারা মাদক থেকে দূরে থাকবে।”

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন বলেন, “মাদক কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সামাজিক সমস্যা। তাই দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এছাড়া উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “মাদক থেকে মুক্ত একটি সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় পর্যায়ে শিশু ও যুবকরা যাতে মাদকের প্রলোভনে না পড়ে, তার জন্য প্রতিটি পরিবারকে দায়িত্বশীল হতে হবে।”

সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং “মাদকমুক্ত অষ্টগ্রাম গড়তে আমরা একসাথে”
এই শ্লোগান নিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট