1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জে জেলা রেজিস্ট্রিার ও সাব রেজিষ্ট্রারের পদ শূন্য-জনভোগান্তি চরমে! সরকার হচ্ছে রাজস্ব বঞ্চিত

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে রেজিস্ট্রি বিভাগের জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার না থাকায় সরকারের রাজস্ব আদায় ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। ফলে দীর্ঘদিন জেলা রেজিস্ট্রিার ও সাব রেজিষ্ট্রারের পদ শূন্য থাকায় সরকার কাঙ্কিত রাজস্ব হারাচ্ছে।

গত ৬ মাস যাবত জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার পদ দুটি খালী থাকায় খন্ডকালীন কর্মকর্তা দিয়ে দায়সারাভাবে চলছে সরকারের রাজস্ব আদায়ে ২টি গুরুত্বপূর্ণ কার্যালয়।

অপরদিকে সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়ছে। সেই সাথে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। দায়িত্বপ্রাপ্তরা বলছেন মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমি ক্রয় বিক্রয়সহ নানা প্রয়োজনে প্রতিদিন জেলার সদর সাব-রেজিস্ট্রি অফিসে আসেন সেবা গ্রহীতারা। স্থায়ী কর্মকর্তা না থাকায় অনেক সেবা গ্রহীতারা কাঙ্খিত সেবা না পেয়ে ফিরে যান। গত মার্চ মাস হতে সদর সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার বদলী হলে তাদের স্থলে আর কোন নতুন কর্মকর্তা নিযোগ দেয়া হয়নি।

জেলার হাওর উপজেলা মিঠামইন, নিকলী ও অষ্টগ্রামের সাব-রেজিস্ট্রার সপ্তাহে ৪ দিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এতে করে অর্ধেকে নেমে এসেছে দলিল রেজিস্ট্রির সংখ্যা বলে জানা যায়। দলিল রেজিস্ট্রি কম হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

এক ভূক্তভোগী জানান, আমি জাবেদা নকলের জন্য আসলে অফিসের লোকজন জানায় সাব-রেজিস্ট্রার নেই, সই হচ্ছে না নানা অসুবিধা দেখিয়ে ২ মাস যাবত ঘুরছি। আরেক ভূক্তভোগী জানান স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় আমাদের মত সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক নূরুল হক বলেন, নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সদরে রেজিস্ট্রি করার কাজের গতি কমে যাচ্ছে। সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, পার্টটাইম সাব-রেজিস্ট্রার অফিসে এসে পৌঁছাতে ১২/১টা বেজে যায়। এতে করে দলিল রেজিস্ট্রি করতে বিড়ম্বনায় পড়তে হয়। অতিরিক্ত সাব-রেজিস্ট্রার ফরিদ মোল্লা বলেন, দুর্গম হাওরাঞ্চল থেকে নিয়মিত জেলা সদরে আসতে অনেক কর্মঘন্টা নষ্ট হয়। এতে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। অপরদিকে জেলা রেজিস্ট্রার পদ খালী থাকায় নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আব্দুল খালেক সপ্তাহে ২ দিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন। দায়িত্ব প্রাপ্ত জেলা রেজিস্ট্রার বলেন, আমরা আইন মন্ত্রণালয়সহ মহপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে চিঠি দিয়েছি আশা করি দ্রুত সময়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট