1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকাল অষ্টগ্রাম মিনি স্টেডিয়ামে ৩টায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় তরুণ বিএনপি নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত
রোমাঞ্চকর ফাইনাল খেলায় মুখোমুখি হয় অষ্টগ্রাম ফ্রেন্ডস ফর এভার ও মাইজখলা ফুটবল একাদশ। খেলা দেখতে সকাল থেকেই বৃষ্টি ভেজা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই মাঠে ভিড় করে ফুটবল প্রেমীরা। দর্শকদের উপছে পড়া ভীড় আর উচ্ছ্বাসে মিনি স্টেডিয়াম প্রকম্পিত হয়ে ওঠে।

বৃষ্টির মধ্যেও খেলায় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আহাদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জিএম আশরাফ উদ্দিন শামীম, সাব-রেজিস্ট্রার ফরিদ মোল্লা, দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজতাবা রাজীব খান, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট