1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে প্রার্থীতার ঘোষণা দিলেন অ্যাড. ফজলুর রহমান শিকদার

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে ফজলুর রহমান শিকদার বলেন, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে যে অভূতপূর্ব গনজাগরণ হয়েছিল কিন্তু হাওড় এলাকার রাজনীতিতে দুর্ভাগ্য জনকভাবে তা অনেকটাই ছিল অনুপস্থিত। আগে এবং এখনো নেতৃত্বের ব্যার্থতার কারণে হাওড় এলাকার মানুষ এর প্রকৃত সুফল ভোগ করতে পারছেনা। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও জনবিচ্ছিন্ন নেতাদের নিস্ক্রিয়তার সর্বোপরি জাতীয়তাবাদী চেতনা না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বনে, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে দলীয় ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকলেও আমার মত পরীক্ষিত তৃণমুলের নেতা-কর্মীদের কোনঠাসা করে নিস্ক্রিয় থাকতে বাধ্য করা হয়েছে। তাই হাওড় এলাকায় চলমান বিএনপির রাজনৈতিক অচলবস্থা ও রাজনৈতিক দৈন্যদশা দূরীকরণে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে ইচ্ছুক।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) বীরমুক্তিযোদ্ধা হাবীবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম শ্যামল, পারভেজ আহমেদ বুলবুল ও দিদারুল আলম দিদার, সাবেক সহ-সভাপতি সোহরাব ভুইয়াঁ ও হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও এপিপি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আরিফ খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুইয়াঁ, উপজেলা জাসাস এর সাবেক আহবায়ক মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলাম, মীরপুর বাঙলা কলেজের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর ও উপজেলা ছাত্রদল নেতা তরিক মোমেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট