হাওর প্রতিনিধিঃ
আপনাদের ঘরে খাইয়ে আমাকে ভোট দেন, আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকিবো। নির্বাচনের পরও আমাকে আপনাদের পাশে সব সময় পাবেন। এমনই স্পষ্ট কথা বলে নিজ গ্রামবাসীকে আহবান জানান, কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী “দৃষ্টি উন্নয়ন সংস্থা”র প্রতিষ্ঠাতা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মো: শাহীন রেজা চৌধুরী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) মিঠামইন উপজেলার কাঞ্চনপুর (নিজ) গ্রামের দীর্ঘদিনের গ্রামীন বিরোধ মীমাংসার সালিশি বৈঠকে তিনি গ্রামবাসীর উদ্যেশ্যে এসব কথা বলেন। ওনার স্পষ্ট কথায় রীতিমতো এলাকায় ঝড় উঠেছে বলেও জানা যায়।
স্বতন্ত্র এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরীর নিজ গ্রাম কাঞ্চনপুরে দীর্ঘদিন যাবৎ গ্রামের আদিপাত্যকে কেন্দ্র করে কয়েকটি বংশের ভূলবুঝাি নিয়ে গ্রামীণ কোন্দল বিরাজ করছিল। ধারণা করা হয়েছিল যে কোন সময় ঝগড়া মারামারি সংঘটিত হয়ে বড় কোন দূর্ঘটনার ঘটতে পারে। তাই তিনি নিজ উদ্যোগে সকল পক্ষকে ঢেকে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ মিমাংসা ও ভূল বুঝাবুঝির অবসান করে সকলকে মিলেমিশে থাকতে ও মিমাংসার জন্য একটি বৈঠক আহবান করায়। সবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে মিমাংসা হয়েছে।
উক্ত মিমাংসা বৈঠকে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.ফরিদ আহমেদ, মারুফ খানসহ বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিবর্গ।