1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জের মিঠামইনে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (৩ অ‌ক্টোবর) দুপুরে জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মো. মুকতু মিয়া জেলার মিঠামইন উপ‌জেলার কলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

অভিযুক্ত সোহেল মিয়া একই এলাকার পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতেই (ঘরজামাই) থাকেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে নিহত মুকতু মিয়া ও তার ভাই (সোহেলের শশুর) মফিজ মিয়ার মধ্যে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। শুক্রবারে পারিবারিক বিষয় নিয়ে মুকতু ও মফিজ দুই ভাইয়ের মধ্যে তর্ক-‌বিতর্ক হয়।

এ সময় তাদের পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। এক পর্যায়ে সোহেল মিয়া শশুরের পক্ষ হয়ে হাতে থাকা কোদাল দিয়ে চাচা শশুর মুকতু মিয়াকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় মুকতু মিয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির উপরোক্ত তথ্য নিশ্চিত ক‌রে আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ে‌ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট