1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়া কিশোরের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

কুলিয়ারচর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম অঞ্চল দিয়ে প্রবাহিত পুরনো ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া কিশোরে মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।

মৃত কিশোরের নাম মো. ওয়াসিম মিয়া। সে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের মো. উসমান মিয়ার পুত্র।

জানা যায়, বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে নিজ বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায় সমবয়সী ৫ কিশোর। তাদের উদ্দেশ্য ছিল নদ সাঁতরিয়ে নদের ওপারে গিয়ে মাছ ধরবে। পরে পানিতে নেমে সাঁতরে কিছুদুর যাওয়ার পরই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে সাথে থাকা ৩ কিশোর। এক পর্যায়ে কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। তখন এ দৃশ্য নদে থাকা জেলেদের চোখে পরলে জেলেরা এসে ৩ কিশোরকে জীবিত উদ্ধার করলেও ওয়াসিমকে পায়নি তারা।

উদ্ধারকৃত কিশোররা হলেন, একই গ্রামের মো. আতিকুল মিয়ার পুত্র মো. ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার পুত্র মো. আরিফুল (১৭), মো. রুস্তম মিয়ার পুত্র মো. সিয়াম মিয়া (২১) ও আলম মিয়ার পুত্র মো. আদনান মিয়া (১৬)। তবে বাড়ি থেকে ৫ কিশোর বের হলেও ১ কিশোর পানিতে নামেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে আহত ৩ কিশোরকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।

কিশোর নিখোঁজের সংবাদ পেয়ে ওইদিন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালাতে ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে বুধবার দুপুর থেকে সন্ধ্যা ৬ ঘন্টা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি।

পরদিন আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আবারও উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয় ডুবুরি দল। অবশেষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভৈরব নদী-বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. তোফাজ্জল হোসেন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করে বলেন, নিয়মানুযায়ী পানিতে তলিয়ে ওয়াসিমের মরদেহ পানির নিচে নেই। থাকলে ২৪ ঘন্টার মধ্যে পানির উপর ভেসে উঠতো। এখন পানির নিচে না খুঁজে উপরে খোঁজতে হবে। পরে বিকেল ৫ টার দিকে যেখানে তলিয়ে গিয়েছিল এখানই কচুরিপানার ভিতর থেকে নিখোঁজ ওয়াসিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে উদ্ধার অভিযান নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা বলছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু-দিন কোথায় কি খোঁজলো?

অন্যদিকে ওয়াসিমের মরদেহ উদ্ধারের পর পরিবারসহ ঘটনাস্থলে ও গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ বলছে, ওয়াসিমের মা-বাবা ও পরিবার এ শোক কিভাবে বহন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট