1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কুলিয়ারচর উপজেলা শাখার ৩১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

কুলিয়ারচর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা শাখা’র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

মো. আরিফুল ইসলাম’কে প্রধান সমন্বয়কারী এবং মো. পারভেজ মিয়া, তোফাজ্জল হোসেন তপু, মিজানুর রহমান ও মো. দেলোয়ার হোসেন’কে যুগ্ম সমন্বয়কারী করে ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন এর স্বাক্ষরিত এক পত্রমূলে এ তথ্য জানা যায়।

কমিটিতে সদস্য হলেন-মো. ফখর উদ্দিন মোবারক, মো. রাজিব মিয়া, মো. জিল্লুর রহমান, মোছা. তানজিনা আক্তার, মাহমুদুল হক শামীম, প্রিন্স আসিফ ইকবাল, মো. অমিত হাসান, সাইফুল ইসলাম, মো. অনিক হোসেন, মো. সালাউদ্দিন, আফরোজা মানিয়া, সুমাইয়া আক্তার আঁখি, মো. শেখ ফরিদ, মো. ওলি উল্লাহ, মো. মোজাম্মেল হক, মো. রাইসুল আলম, তিতাস চন্দ্র দাস, মুহাম্মদ আলী, মো. হাফিজ উদ্দিন, মো. আব্দুল হাসিম, মো. নাজিম উদ্দিন, মো. টেনা মিয়া, মো. মিলন মিয়া, মো. হাসান, মো. আক্কাস মিয়া ও আবু ছিদ্দিক।

আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত উক্ত সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কুলিয়ারচর উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটি’র কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দসহ সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

গত ১ অক্টোবর বুধবার বিকেলে কুলিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহীদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র গ্রামের বাড়ি উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামে তার কবর জিরায়তের মাধ্যমে নবগঠিত উপজেলা এনসিপি কমিটির কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলিয়ারচর উপজেলা শাখা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট