1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যে ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি:

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।

বক্তব্য রাখেন ভৈরব বাস মালিক সমিতির সভাপতি মোঃ আবু বায়েছ, নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল, কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, রক্তসৈনিক নজরুল ইসলাম, এম এ বাকি বিল্লাহ, মোঃ জামাল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভৈরবের সড়কগুলোতে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নিরাপদ সড়ক গড়তে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নিসচা ভৈরব শাখার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট