1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামে শারদীয় দূর্গাপূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ নগদ অনুদান বিতরণ করেছেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময়, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নগদ টাকা বিতরণ করেন।

অনুদান বিতরণ ও মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, কৃষক দলের আহ্বায়ক মো. ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান, তাঁতী দলের সভাপতি আবু সুফিয়ান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিষয়ে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সহমর্মিতায় বিশ্বাসী দল। চরম নিপীড়নকালেও বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জননেতা তারেক রহমানের পক্ষে সনাতনী ভাইদের মাঝে পুজাঁর উপহার হস্তান্তর করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট