1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জে নানা আয়োজনে “দৈনিক বাংলাদেশ কন্ঠ” পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে নানা আয়োজনে মাটি ও মানুষের দৈনিক “বাংলাদেশ কন্ঠ” পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকা পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ১৭ পেরিয়ে ১৮তে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা বারোটায় কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে পত্রিকাটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ, কে নাসিম খানের সভাপতিত্বে পত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. শফিক কবীরের স্বাগত বক্তব্যে ও সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এ্যাড, মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা জাসাস এর আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন রিপন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, প্রেসক্লাবের সাংবাদিক সদস্য শামসুল আলম সেলিম, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, খায়রুল ইসলাম ভূইয়া, শহীদুল ইসলাম পলাশ, মোস্তফা শাওন প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ কণ্ঠ ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। দৈনিক বাংলাদেশ কণ্ঠ’র উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট