1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে দুর্গোৎসবের নবপত্রিকা (সপ্তমী) পূজা উদযাপন উপলক্ষে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজামণ্ডপ, হরিজন পল্লী পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন কুমার পাল, ভৈরব বাজারস্থ গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পূজামণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন।
পরে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অবলম্বন করছে।

প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভিজিল্যান্স টিমসহ পূজার নিরাপত্তায় র‍্যাব, পুলিশ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ভৈরবসহ পুরো জেলায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক ভূমিকার কারণে ভৈরবে পূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট