1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শরীফুল আলম’কে ফুলেল শুভেচ্ছা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

কুলিয়ারচর প্রতিনিধিঃ

কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পূনরায় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ শরীফুল আলম’কে কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কুলিয়ারচর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ কুলিয়ারচরের কৃতি সন্তান মো. শরীফুল আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ছালাহ উদ্দিন নান্টুসহ মুক্তিযোদ্ধারা।

এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম গজনবী, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস ছামাদ ও সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউল ইসলাম সহ বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. জাকারিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা আমিরুল হক, বীরমুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম আব্দুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা প্রজন্ম মো. নূরুল ইসলাম, মো. শামীম মিয়া ও মো. বাবুল মিয়া প্রমূখ।

এর আগে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে তাদের প্রিয় নেতা মো. শরীফুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট